পুরনো ট্রাঙ্ক খুলতেই বেরোলো মার্কিন ডলার মার্কিন সরকারের সার্টিফিকেট
দি নিউজ লায়ন ; ট্রাঙ্ক খুলতেই হিডেন ট্রেসার ! তবে সোনাদানা মনি মুক্ত নয় যা বেরোলো তাহলো সুদূর আমেরিকায় জিনিস। একেবারে। মিলিয়ন মার্কিন ডলার। একইসঙ্গে উদ্ধার হয়েছে মার্কিন সরকারের তাম্রলিপি এবং শংসাপত্র। সাতসকালে মার্কিন ডলার উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো গাজোল থানার অখ্যাত পান্ডুয়া গ্রামে।
ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন কোথা থেকে মার্কিন ডলার এবং মার্কিন সরকারের দেওয়া শংসাপত্র ওই সিন্দুকে এলো তা খতিয়ে দেখছেন আধিকারিকরা কথা বলা হচ্ছে বাড়ির বাসিন্দাদের সঙ্গে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে বাড়ি থেকে ট্রাঙ্ক উদ্ধার হয় যার মধ্যে মার্কিন ডলার ছিল তার বাসিন্দা হলেন হেমরম পরিবার। হেমরম পরিবারের এক ব্যক্তি নাথানুয়েল হেমরম আলমপুর এলাকার একটি চার্চের কর্মী হিসাবে ৫০ থেকে ৬০ বছর আগে কর্মরত ছিলেন।
পরবর্তীতে বয়স জনিত কারণে মৃত্যু হয় তার হেমরম পরিবারের দাবি, নাথানুয়েল যখন চার্চে কর্মরত ছিলেন তখন এক মার্কিন দম্পতি সেখানে ঘুরতে আসেন হতে পারে ওই দম্পতি নাথুনুয়েলকে ওই মার্কিন ডলার এবং শংস্রাপত্র দিয়েছিলেন। কয়েকদিন আগে তার মেয়ে বৈশাখী হেমরম তার বাড়ির সংস্কার করতে গিয়ে বাবার একটি পুরনো ট্রাঙ্ক থেকে এই ডলার এবং তাম্রলিপি আদলে তৈরি শংসাপত্রগুলি উদ্ধার করেন। যা নিয়ে এখন ওই পরিবার চরম সমস্যায় পড়ে গিয়েছেন।
গাজলের বিডিও উষ্ণতা মোক্তান জানিয়েছেন, বিষয়টি শুনে অবাক লেগেছে। তবে ওই পরিবারের ভয়ের কিছু নেই। তাদের কাছে যে ডলার এবং শংসাপত্রগুলি উদ্ধার হয়েছে , সেগুলি নিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আমার কাছে আসতে পারেন। এটি পরীক্ষা করার জন্য নির্দিষ্ট দপ্তরে পাঠানোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। কাজেই ওই পরিবারের ভয় বা আতঙ্কের কিছু নেই। তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Post a Comment